মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

প্রকাশঃ

যমুনা ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথোরিটির মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিম (UPS)–এর আওতায় বিভিন্ন স্কিমের কিস্তি সংগ্রহ, ও হিসাব ব্যবস্থাপনা সহজতর ও গতিশীল করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
১৪ জুলাই ২০২৫, অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত MoU স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংক পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং ন্যাশনাল পেনশন অথোরিটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মোহিউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU–তে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের সচিব ডঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের ফলে, যমুনা ব্যাংক তার দেশব্যাপী শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনিভার্সাল পেনশন স্কিমের গ্রাহকদের কাছ থেকে পেনশন কিস্তি সংগ্রহ করবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও টেকসই পেনশন ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অচিরেই যমুনা ব্যাংক পেনশন কিস্তি সংগ্রহ কার্যক্রম শুরু করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ