বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

স্ট্যান্ডার্ড ব্যাংক এর উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশঃ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর উদ্যোগে গত ২১ জুলাই ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন শীর্ষক’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ। ড. সাইফুল্লাহ ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালনের গুরুত্ব এবং এ বিষয়ে ব্যাংকারদের করণীয় তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন। ব্যাংকের বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রধান কার্যালয়ের শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশন, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, এসএমই-সহ সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশ নেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ