শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

 অগ্রণী ব্যাংক এর ব্যবসায়িক সম্মেলন বরিশালে

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক পিএলসি’র বরিশাল সার্কেলের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষে সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার বরিশালের বিডিএস ক্লাবে অনুষ্ঠিত এই ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। সম্মেলনের সভাপতিত্ব করেন বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. জাহিদ ইকবাল। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, মামলা নিস্পত্তির উপর নির্দেশনা দেন। এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ