শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এর এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

প্রকাশঃ

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে যোগদান করেন।

আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন জনাব রহমান, মেঘনা ব্যাংকে যোগদানের পূর্বে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তাঁর কর্মজীবন শুরু করেন, যা পূর্বে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের পূর্বে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকো-তে দায়িত্বপালন করেন।

পরবর্তীতে জনাব রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। দীর্ঘ এই পথচলায় জনাব রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং ভারতসহ দেশ এবং বিদেশে অসংখ্য পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন।

জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ