শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো: মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়।
রবিবার অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মো: ফয়েজ আলম ও মো: আশরাফুল আলম এবং সংশ্লিষ্ট জিএম ও ডিজিএমগণ উপস্থিত ছিলেন।

সভায় উদ্বোধনী বক্তব্যে এমডি মো: মজিবর রহমান বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে অটো চালান গ্রহণের পরিমাণ বৃদ্ধি, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ