মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা ব্যাংক পিএলসি ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রকাশঃ

ঢাকা ব্যাংক পিএলসি ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ২০ জানুয়ারি, ২০২৬ তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ঢাকা ব্যাংক পিএলসি বায়ার ক্রপসায়েন্স লিমিটেড-কে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ঢাকা ব্যাংক পিএলসি’র গুলশান প্রধান কার্যালয়ে।

ঢাকা ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আখলাকুর রহমান এবং বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন।

ঢাকা ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মোঃ মোস্তাক আহমেদ, ইভিপি ও এমএসএমই ও ইমার্জিং বিজনেস ডিভিশন-এর প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ইভিপি ও ঢাকা ব্যাংক পিএলসি উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আলম, ঢাকা ব্যাংক পিএলসি-এর ক্যাশ ম্যানেজমেন্ট ও লায়াবিলিটি মার্কেটিং ইউনিট-এর প্রধান মোসলে সাদ মাহমুদ, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ফাইন্যান্স, অ্যাকাউন্টস ও ট্যাক্সেশন-এর প্রধান জাহিরুল হক মুন্না, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স) কানিজ ফাতেমা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, ঢাকা ব্যাংক পিএলসি বায়ার ক্রপসায়েন্স লিমিটেড-কে ক্যাশ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম সি সলিউশনের মাধ্যমে নিরাপদ পেমেন্ট ও সংগ্রহনের সুবিধা প্রদান করবে, যার মধ্যে রয়েছে বাল্ক লেনদেন প্রক্রিয়াকরণ সুবিধা এবং তাৎক্ষণিক হালনাগাদ সুবিধা।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ