শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ই-ওয়ালেটে যুক্ত হলো বিকাশ অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফার সেবা

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব মোবাইল অ্যাপ সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হতে যে কোন বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি এবং বিকাশ অ্যাকাউন্ট হতে সোনালী ব্যাংকের যে কোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার সার্ভিস চালুর লক্ষে সোনালী ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে এখন হতে সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপ ব্যবহারকারীগণ খুব সহজেই বিকাশে টাকা পাঠানো ও বিকাশ হতে টাকা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।

২০ এপ্রিল সোমবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং বিকাশ লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহাম্মেদ চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, বিকাশ লিমিটেডের ইভিপি এন্ড হেড অব ফিন্যান্স সার্ভিসেস জায়েদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ