অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ফরিদপুর সার্কেলে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই ২০২৬ শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। সম্মানিত অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

