অগ্রণী ব্যাংক পিএলসি. কমলাপুর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক পিএলসি.,কমলাপুর শাখা ঢাকার উদ্যোগে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গত ২৭/১০/২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হলো আগামীর ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ব্যাংকিং কার্যক্রমে ছাত্রদের সম্পৃক্ত করার লক্ষ্যে ‘‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬”। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনকু¬শন ডিপার্টমেন্টের পরিচালক মোঃ মহসীন ইকবাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি.,ঢাকা পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শিশির কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.,ঢাকা সার্কেল-২ এর উপমহাব্যবস্থাপক জসিম উদ্দিন, সাসটাইনেবল ফাইন্যান্স ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ হান্নান পাটোয়ারী, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ এবং অগ্রণী ব্যাংক পিএলসি., কমলাপুর শাখার ব্যবস্থাপক এ.টি.এম. সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “আগামীর ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংক সারা দেশে কাজ করছে, তাতে ছাত্রদের সম্পৃক্ত হয়ে সঞ্চয়ের অভ্যাস গড়তে হবে।”

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ