বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষি ব্যাংক সিবিএর পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত

প্রকাশঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন এর নেতৃত্বে বিকেবি অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন (উপমহাব্যবস্থাপক), আহ্বায়ক সৈয়দ মোঃ লিয়াকত হোসেন (উপমহাব্যবস্থাপক), প্রধান কার্যালয় ও মাঠ কার্যালয়ের নির্বাহীগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ