গত রোববার ৩১ আগস্ট’২৬ জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবর রহমান ১৫ দিনব্যাপী ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ইনচার্জ-ডিজিএম আহমাদ মুখলেসুর রহমানসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- ট্যাগ
- জনতা ব্যাংক

