সম্মিলিত ইসলামী ব্যাংক এর নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, কে. এম. জাকারিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন করা হয় এবং চলতি সময়ে গ্রাহকদের আমানত উত্তোলন প্রস্তাব গ্রহণ ও গ্রাহকদের অর্থ উত্তোলনের বিষয়টি শাখা পর্যায়ে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুরূপে পরিচালনার যে দিক নির্দেশনা দেয়া হয়েছে সে বিষয়টিও আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ