১২ অক্টোবর’২৬ সোমবার রাজধানীর একটি সম্মেলন কক্ষে জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম। ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন এবং বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত শাখা ব্যাবস্থাপকদের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখার আহ্বান জানান।

