চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংক এর চুক্তি

প্রকাশঃ

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক পিএলসি-এর মধে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার. ১ নভেম্বর, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম,এফসিএমএ, খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও  মো. শাহীন হাওলাদার, এসএমই এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় গঠিত এ প্রাক-অর্থায়ন স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত শিল্প খাতে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদান করা হবে। এর ফলে এ খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে এবং শিল্পটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে।
শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ