ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের সঞ্চয় এবং প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি ব্যবসায়ীদের ঋণ হিসেবে প্রদান করে। এই কর্মপ্রক্রিয়ায় ব্যাংক আমানত সরবরাহকারীকে সুদ প্রদান করে এবং ঋণ গ্রহণকারীর নিকট থেকে সুদ আদায় করে। কোন কোন ক্ষেত্রে ব্যাংক নিজেই ব্যাবসায়ে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। আর্থিক প্রতিষ্ঠানের কাজ হচ্ছে মধ্যমেয়াদি বিনিয়োগ করা। ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ সেবার বাইরেও বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করে যার মধ্যে প্রধান হলো দুই পক্ষের মধ্যে লেন-দেন সম্পন্ন করা। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক ক্রেতা কর্তৃক বিক্রেতাকে পণ্যের মূল্য পরিশোধ নিশ্চিত করে। এছাড়া ব্যাংক রাষ্টীয় সঞ্চয়েরও হেফাযতকারীর ভূমিকা পালন করে থাকে।
কর্পোরেট সংবাদ
গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪ টি উপশাখার উদ্বোধন
আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৪ আগস্ট, ২০২২ তারিখে গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখার উদ্বোধন করা হয়। চট্টগ্রামের ডিসি রোড, ঢাকার সাভার বাজার,...
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৫টি উপশাখার শুভ উদ্বোধন
আগস্ট ২৪, ২০২২ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৫টি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো- আকবরশাহ...
কর্পোরেট সংবাদ
শোক দিবসে এক্সিম ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
জাতীয় শোক দিবসে এক্সিম ব্যাংকের বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে ব্যাংকের নবনির্মিত প্রধান কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।...
কর্পোরেট সংবাদ
এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক-ইউসিবির চুক্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মেয়াদী ঋণের বিপরীতে CMSME পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে CMSME গ্রাহকদের ৭% সুদে মেয়াদী ঋণ সুবিধা প্রদানের জন্য...
কর্পোরেট সংবাদ
এমটিবি ৭% সুদে সিএমএসএমই খাতে ঋণ দিবে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি “সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম"-এর মাধ্যমে ৭% সুদে ঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
বাংলাদেশ...
কর্পোরেট সংবাদ
ন্যাশনাল ব্যাংকের সিলেট আঞ্চলিক শাখা সমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা জুন-২০২২ অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সিলেট আঞ্চলিক শাখা সমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা জুন -২০২২, গত ১৬/০৮/২০২২ তারখিে সিলেট আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক...

