আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশঃ

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার (৬ নভেম্বর) তিতাস এ তথ্য জানায়।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার উত্তর বাড্ডা থেকে মধ্যবাড্ডা কাঁচাবাজার ও আশপাশের এলাকায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফলে আদর্শনগর, উত্তর বাড্ডা, রাজউক পুনর্বাসন এলাকা, হোসেন মার্কেট, লুৎফুন টাওয়ার, নিমতলী ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতসি গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ