আগামীকাল ২ কোম্পানি লভ্যাংশ বিতরণ

প্রকাশঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই অ্যাপেক্স কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ আগামীকাল বুধবার বিতরণ করবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে: অ্যাপেক্স ফুডস ও অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানি দুইটির লভ্যাংশ আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে বিতরণ করা হবে। আর যাদের কাগজের শেয়ার তাদের লভ্যাংশ কোম্পানির রেজিস্ট্রাড অফিস (রূপায়ন গোল্ডেন এজ, গুলশান এভিনিউ) থেকে সংগ্রহ করতে হবে। অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে ৪টা পর‌যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি দুইটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ