রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেঘনা ব্যাংকের কালেকশন বুথ

প্রকাশঃ

সম্প্রতি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেঘনা ব্যাংক কালেকশন বুথে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ফি জমা দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ও রংপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এইচ এন আশিকুর রহমান, এমপি। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মেঘনা ব্যাংকের পরিচালক মিসেস রেহানা আশিকুর রহমান, মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল ইসলাম এবং ব্যাংকের হেড অব অপারেশনস জনাব তৌহিদুজ্জামান ফুয়াদ। মেঘনা ব্যাংকের কালেকশন বুথের মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ভর্তি ও ফরম পূরণসহ বিভিন্ন ফিস জমা দিতে পারবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ