মঙ্গলবার, ২৬শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সাড়ে ৬ ঘণ্টা পর শাহজালালে বিমান উঠানামা স্বাভাবিক

প্রকাশঃ

ঘন কুয়াশায় কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল ১০টায় অভ্যন্তরীণ আকাশপথে উড়োজাহাজ ওঠা নামা শুরু হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। তবে আজ সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ছিল। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজ ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টা থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে গত রোববারও শাহজালাল বিমানবন্দরে ৬ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ