সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ

প্রকাশঃ

সিরাজগঞ্জ জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। এরপর দগ্ধদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, রবিবার দিনগত রাতে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়া গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাড়ির মালিক সানোয়ার হোসেন (৫০), স্ত্রী লিলি খাতুন (৪০), তাঁদের ছেলে সাইদুল ইসলাম (৩০) ও পায়েল (১৫), সাইদুলের দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন, নূর আলমের মেয়ে নাজিরা খাতুন (১৮) ও মুকুল শেখের ছেলে মেহেদী হাসান (১০)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হা-মীম বলেন, রাতে সানোয়ার হোসেনের বাড়িতে শোয়ার ঘরে তাঁরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘরে আগুন ধরে যায় এবং পরিবারের নারী-শিশুসহ সাতজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ