আজ থেকে ইউরোপীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ বন্ধ

প্রকাশঃ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের সাময়িকভাবে বাংলাদেশে প্রবেশ বন্ধ হচ্ছে। এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। আজ দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোন বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোন দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, যদি কোনও এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসে তাহলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সকল খরচ বহন করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্য ছাড়া বাকি দেশগুলো থেকে কেউ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ