সৌদিতে কাল থেকে রোজা শুরু

প্রকাশঃ

সৌদিতে আজ শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সেহেরি খাবেন সৌদিবাসীরা।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়। ভৌগোলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। ইতোমধ্যে বাসায় তারাবির নামাজ পড়তে দেশের জনগণকে অনুরোধ করেছে সরকার।

তারাবির নামাজের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু কাবা ও মসজিদে নববীতে সীমিত মুসল্লিদের অংশগ্রহণে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশির ভাগ দেশেই চলছে লকডাউন। সৌদি আরবে এবার রমজানে ঘরেই তারাবি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক দেশেই বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন মুসলিমগণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ