রবিবার, ২৪শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাহরাইন থেকে ১৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশঃ

করোনাভাইরাসের মহামারির মধ্যেই এবার বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ প্রবাসী বাংলাদেশি। রবিবার (২৬ এপ্রিল) গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উদ-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানা যায়, বাহরাইনে শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। অবৈধভাবে দেশটিতে বসবাস করায় বাহরাইন সরকার তাদের দেশে পাঠিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে বাহরাইন থেকে ১৩৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। যাদের কোভিড-১৯ সার্টিফিকেট নেই, তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ