বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

প্রকাশঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ সময় বিমানের বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট চলবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ৭ মে পর্যন্ত চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের সময় বাড়িয়েছে। একই সময় পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও বন্ধ থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ