বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না

প্রকাশঃ

গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর তেজগাঁও রেলস্টেশন, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সমস্ত এলাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ