সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশঃ

আশুলিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় মেহেদী হাসান খান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান খান পটুয়াখালী জেলার শমশের আলম খানের ছেলে।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় বাইপাইল থেকে মোটরসাইকেলে করে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন মেহেদী হাসান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ