সিলেটে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রকাশঃ

সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো সিলেট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তারা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ