রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংকের সব শাখাকে লাভজনক করতে সোনালী ব্যাংকের এমডির আহবান

প্রকাশঃ

সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের সব শাখাকে লাভজনক শাখায় রূপান্তরিত করতে ব্যাংকের শাখা ব্যাবস্থাপকদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। তিনি গত শনিবার কক্রবাজারের এক হোটেলে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২১ এ তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। তিনি বলেন আগামী মার্চ মাসের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং এর কাজ শুরু করবে সোনালী ব্যাংক, পাশাপাশি এর ঝুকি মোকাবেলায় যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে। সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহিদুল হক, চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আরশাদ হোসেন, জোনারেল ম্যানেজার অফিস চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নুরুল হক, মোঃ ফোরকান, মোহাম্মদ হোছাইন, মোঃ মনির হোসেন, মোঃ ইয়াকুবসহ চট্টগ্রাম অঞ্চলের সকল শাখার ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ