বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশঃ

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক এলাকায়।

বিমানবন্দর থানার ওসি ফরমান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ