বৃহস্পতিবার, ২১শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

কুয়েতে বাংলাদেশসহ ৫ দেশের গৃহকর্মী ভিসা চালু

প্রকাশঃ

বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার জন্য গৃহকর্মীর ভিসা চালু করেছে কুয়েত। গত রোববার থেকে কুয়েতের নাগরিকদের গৃহকর্মী আনতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল আনবা’র প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চালু করার সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধুমাত্র গৃহকর্মী প্রবেশ করতে দেওয়া হবে।

স্পনসর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আগমনের জন্য নতুন বা প্রত্যাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে।

ছুটিতে আটকে পড়া গৃহকর্মীদের চলিতে মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান, এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিক থেকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে। তবে এখনো ১৮ নম্বর ভিসাধারীদের সরাসরি কুয়েতে প্রবেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো ৩৫ দেশের সাথে সরাসরি ফ্লাইট কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ