কঠোর লকডাউনেও পোশাক কারখানা খোলা রাখতে চায় মালিকদের সংগঠন

প্রকাশঃ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে দেশ কঠোর লকডাউনে যাচ্ছে। এসময় অফিস ও যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ইএবি।

রোববার (১১ এপ্রিল) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানানো হবে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিজিএমইর নতুন সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, তিনটি কারণে আমরা সরকারের কাছে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে রোববার বিজিএমইএর পক্ষ থেকে চিঠি দেওয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ