রমজান মাসের চাঁদ দেখা গেছে: কাল থেকে রোজা শুরু

প্রকাশঃ

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি রমজান মাসের চাঁদ দেখার সংবাদ জানায়। ফলে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

বায়তুল মুকাররম সভাকক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন  এ সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। বুধবার থেকে শুরু হবে রমজান মাস।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ