বুধবার, ২০শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু ৯ হাজার, শনাক্ত ৭ লাখ

প্রকাশঃ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেলো। বিশ্বে মহামারি করোনা ভাইরাসে মোট মৃত্যু ৩১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

৭ লাখ ১১ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১৪ কোটি ৭৭ লাখ ৬৪ হাজারের ওপর।

দৈনিক মৃত্যুতে ভারতের পরই ব্রাজিলের অবস্থান। রোববার ১২শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৩২ হাজারের বেশি। সাড়ে চারশ’র বেশি মৃত্যু হয়েছে ইরান ও কলম্বিয়ায়। কোভিড নাইনটিনে প্রায় ৩৫০ জনের প্রাণ গেছে মেক্সিকো ও রাশিয়ায়।

এদিন প্রাণহানি তুলনামূলক কম ছিল যুক্তরাষ্ট্রে। ২৬৯ জনের মৃত্যুতে দেশটির দাঁড়িয়েছে মোট প্রাণহানি ৫ লাখ ৮৬ হাজারের ওপর।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ