বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ভার্চুয়াল মাধ্যমে অগ্রণী ব্যাংকের ৭২৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

করোনা কালীন অর্থনীতির গতি সচল রাখতে গত ২৬-০৪-২০২১ তারিখে জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৭২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং সভায় সংযুক্ত ছিলেন পরিচালক কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশীদ, তানজিনা ইসমাইল, মফিজ উদ্দিন আহমেদ ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়ালি উল্লাহ্ ও কোম্পানি সচিব খন্দকার সাজেদুল হক। সভায় ব্যাংকের নিয়মিত কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং ব্যাংকিং সেবাকে সচল রাখার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূণ সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ