মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

প্রকাশঃ

২৮ এপ্রিল ২০২১ইং তারিখে শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়াও ২০২০ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ স্টক ও ৭ শতাংশ ক্যাশ) অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ইভিপি ও কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ হারুন মিয়া ও জনাব মোঃ আব্দুল বারেক, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, জনাব আব্দুল হালিম, জনাব মহিউদ্দিন আহমেদ, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, জনাব এ কে আজাদ, জনাব মোহাম্মদ ইউনুছ, জনাব মোঃ গোলাম কুদ্দুছ, জনাব ফকির আখতারুজ্জামান, মিসেস জেবুন নাহার, জনাব ফকির মাশরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক জনাব একরামুল হক, জনাব কে এ এম মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ শাহ্জাহান সিরাজ, জনাব এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব নাসিম সেকান্দার, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ঢাকা ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধি, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধি জনাব ইমতিয়াজ ইসলাম, ম্যানেজার, ব্যাংকের বহিঃনিরীক্ষক একনাবিন, চাটার্ড একাউন্ট্যান্ট ফার্ম এর পার্টনার জনাব মোঃ মনিরুজ্জামান, এফসিএ, ইন্ডিপেডেন্ট স্ক্রুটিনাইজার চাটার্ড একাউন্ট্যান্ট ফার্ম- আর্টিসান এর প্রতিনিধি জনাব খন্দকার মাহফুজুর রহমান, ম্যানেজার, কর্পোরেট এফেয়ার্স এবং ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ