মঙ্গলবার, ২৬শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সৌদিগামী ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ বিমান

প্রকাশঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল বৃহস্পতিবার থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে। বুধবার রাতে বিমানের জনসংযোগ শাখার কর্মকর্তা তাহেরা খন্দকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। হোটেলে কোয়ারেন্টাইনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন?্য নিকটবর্তী বিমান অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিমানের হঠাৎ এ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভুক্তভোগীরা বলেন, বিমান বাংলাদেশ ফ্লাইট বন্ধ করলেও অন্য এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট চলছে। বিমানের টিকিট কেটেই তারা এ ভোগান্তিতে পড়েছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ