এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে ৫ই সেপ্টেম্বর, ২০২১ তারিখে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকাসুরেন্স-এর প্রস্তুতির জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবং মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম আলাউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুর রহমান এবং জনাব মাহমুদুল আলম, মেটলাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিপনন কর্মকর্তা জনাব জাফর সাদেক চৌধুরী এবং ইভিপি, ব্যাংকাসুরেন্স-এর প্রধান জনাব মুহাম্মদ আসিফ শামসসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ