মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে চিকিৎসা সেবার আয়োজন

প্রকাশঃ

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরের মির্জাবাড়িতে বিনামূল্যে চক্ষু, গাইনী, শিশু রোগ, ডায়াবেটিস  সাধারণ চিকিৎসা সেবা ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশন কমপ্লেক্স ভবনের উদ্বোধন  করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ ইসমাইল হোসেন সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম সহ যমুনা ব্যাংকের নিকটস্থ শাখা সমুহের শাখা ব্যবস্থাপকগণ, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ । অনুষ্ঠানে প্রায় ৪৭২৩ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৬৫৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ