মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকের আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা বিশেষ কোনো নির্দেশনা দিয়েছে কিনা- সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন : ওমিক্রনের প্রাথমিক ৫ লক্ষণ, মোটেই অবহেলা করবেন না

তিনি বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দুজন শনাক্ত হয়েছেন, দুজনই হচ্ছেন ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটা সুবিধা আছে তাদের সাথে সোনারগাঁও হোটেলের একটা এগ্রিমেন্ট আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরের একটা উইং পুরোপুরি বায়ো বাবল হিসেবে রেখে দিয়েছে। সেজন্য যেসব খেলোয়াড়রা বাইরে থেকে আসে তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলে ঢুকে যায়, সেখানে টেস্ট হয়। লাকিলি সবার মধ্যে দুজনের ধরা পড়েছে, তারা ফ্যামিলি বা কারো সংস্পর্শে আসার কোনো সুযোগ পায়নি। বিমানবন্দর থেকে বায়ো বাবলের মধ্যে চলে গেছে। এটা একটা সুবিধা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে (ওমিক্রন সংক্রমণ) বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করছে, সেটা আমাদের দেশের জন্যও ওনারা চিন্তা-ভাবনা করছেন, কীভাবে বুস্টার ডোজটা দেয়া যায়।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ