বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

প্রকাশঃ

বগুড়ার আদমদিঘীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সান্তাহারে হবির মোড়ে প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।

খবর পেয়ে বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ আলম জানান, পোড়া কারখানা থেকে এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছেন তারা।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই কারখানাটিতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। কারখানার মালিক মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার মেশিনসহ ২৫ থেকে ২৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ