শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লিংক রোড শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

ডিসেম্বর ২৬, ২০২১ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে- ট্রেড লিংক সেন্টার, লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার সদর, কক্সবাজার-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর লিংক রোড শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী নতুন শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান কে. বি. এম. ইসমাইল চৌধুরী, লিংক রোড শাখার ব্যবস্থাপক মোঃ শামসুল ইসলাম, কক্সবাজার জেলা জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ সরোয়ার কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ