শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

হানিমুনে মালদ্বীপ গেলেন বিদ্যা সিনহা মিম

প্রকাশঃ

হানিমুনে গেলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল হানিমুন করতে মালদ্বীপে যান মিম ও তার স্বামী সনি পোদ্দার। মালদ্বীপের রাজধানী মালের অদূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি দ্বীপের রিসোর্টে উঠবেন তারা।

সেখানে পাঁচ দিন কাটাবেন মিম ও সনি। হানিমুন স্মরণীয় করে রাখতে রিসোর্টে একদিন ক্যান্ডেল নাইট ডিনার করবেন তারা। আগে থেকেই তারা বুকিং করে রেখেছেন এই আয়োজন। মিম বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। তাই দেশটির প্রতি আমার একটা আগ্রহ আছে। এ কারণে হানিমুনের জন্য মালদ্বীপকে বেছে নিয়েছি।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারেন মিম। এরপর গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। মিমের স্বামী একজন ব্যাংক কর্মকর্তা। বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। তার সঙ্গে মিমের ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ