মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ মঙ্গলবার (০৮/০৩/২২) প্রধান কার্যালয়ে নারী উদ্যোক্তা ও নারী ব্যাংক কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে এমডি এন্ড সিইও এক অনাড়ম্বর অনুষ্ঠানে নারী কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। তিনি বলেন, নারীরা ছোট ঘর পেলে সেটিকে বড় বাড়ি বানান, এক টুকরো হাসিকে সুখের সাগরে পরিনত করেন। এছাড়া নারী কর্মীদের জন্য ব্যাংকের প্রতিটি শাখায় আগের চেয়ে উন্নত নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জমান ও মোঃ কামরুল আহছান উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ