রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বহদ্দারহাট কাঁচা বাজার উপশাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

মে ২৫, ২০২২ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে চট্টগ্রামের বহদ্দারহাটে (জাফর টাওয়ার, প্লট # ০১, হাউজ # ০১, রোড # ০১, নিউ চান্দগাঁও আবাসিক এলাকা, চান্দগাঁও, চট্টগ্রাম) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট কাঁচা বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ