সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর সিলেট অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ এবং সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদর রহমান শাহ, বাংলাদেশ ব্যাংক সিলেট-এর পরিচালক জনাব এ. কে. এম এহসান, ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশনের প্রধান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিলেটের আঞ্চলিক প্রধান জনাব ফয়সাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ