বুধবার, ২৭শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ইতালির রোমে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালির রোমে এক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার, ১০ নভেম্বর রোমের স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ন্যাশনাল এক্সচেঞ্জ এর কান্ট্রি ম্যানেজার ইকবাল আহমেদ এবং বাংলাদেশ দূতাবাস রোমের ফাস্ট সেক্রেটারি আশফাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনতা এক্স্রচেঞ্জ কোম্পানীর এমডি (চলতি দায়িত্বে) কাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও রেমিটারবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. মাহফুজুর রহমান বলেন, গ্রাহক ও রেমিটারদের সুবিধা বিবেচনা করে ইতালিতে এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহকের দোড়গোরায় ব্যাংকিং সেবা নিয়ে যাবে জনতা এক্সচেঞ্জ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ