সোমবার, ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

গ্লোবাল ইসলামী ব্যাংকের পাঁচটি উপশাখার উদ্বোধন

প্রকাশঃ

আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৩ নভেম্বর, ২০২২ তারিখে দেশব্যাপী গ্লোবাল ইসলামী ব্যাংকের পাচঁটি উপশাখার উদ্বোধন করা হয়। ঢাকার ভাটারা, শাহজাদপুর, ঢাকা উদ্যান ও খাড়াকান্দি এবং রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে উপশাখা পাঁচটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে এই নতুন পাঁচটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ- ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ইসলামী ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ