যমুনা ব্যাংক লিমিটেড এর মাগুরা ও লোহাগড়া শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড একই দিনে মাগুরা শাখা ও নড়াইলের লোহাগড়া শাখা ২টি উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা ২টির উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ