সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক লিমিটেড এর গাংনী শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড মেহেরপুর জেলায় গাংনী শাখা উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠানটিতে স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শাখা প্রধান সহ আরও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এছাড়াও প্রধান কার্যালয় ও ব্যাংকের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ