মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর সাভার নবীনগর শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

ডিসেম্বর ০৬, ২০২২ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে একতা ভবন (ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস-১ এর উত্তর পাশে), ডেন্ডাবর, আশুলিয়া, সাভার, ঢাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৩তম শাখা হিসেবে সাভার নবীনগর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান কে. বি. এম ইসমাইল চৌধুরী, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান খোন্দকার শামীম আহমেদ, সাভার নবীনগর শাখার ব্যবস্থাপক নাজমুল ইসলাম, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস-১ এর পরিচালক ও সভাপতি মোঃ রেফাতউল্লাহ, বীমসোনা ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ¦ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ একলাস উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ